চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও মাইক নিয়ে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগান্তরের সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক আব্দুর রশীদের হয়রানিমূলক মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।

এই মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়াসহ দুর্বার আন্দোলনের হুমকিও দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব)সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এই পর্যন্ত যারাই নেসারুল হক খোকনের বিরুদ্ধে মামলা করেছেন, সেসব কর্মকর্তারা এখন কারাগারে। সুতরাং সাবধান হয়ে যান; দ্রুত মামলা প্রত্যাহার করুন।

গত ২১ নভেম্বর ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, কর্ণফুলীর ৭ ড্রেজার নির্মাণে দুর্নীতি’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনের অংশ। এরপরও এ রকম হয়রানিমূলক মামলার পেছনে উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, এ ধরনের বানোয়াট মামলা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে বাধা দেওয়ার শামিল। এটাই ঠিকাদার রশীদের শেষ মামলা। অনুসন্ধানী সাংবাদিক খোকনের বিরুদ্ধে মিথ্যে মামলার করার কি ভয়াবহ পরিণতি হতে পারে এবার টের পাবেন।

ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদ বলেছেন, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কারণ যেখানে পানি সম্পদ মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে বলেছে, সরবরাহকৃত ৬১৫ কোটি টাকারও বেশি দামে কেনা ৭ ড্রেজার নির্মাণে শর্ত ভঙ্গ করা হয়েছে। কোনো কিছু মানা হয়নি। এমনকি বিদেশী বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়াই কর্ণফুলী শিপ বিল্ডার্স ড্রেজার তৈরি করায় সেগুলো তুলনামূলক অনেক কম কার্যকরী।

তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে দুর্নীতির সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পানি উন্নয়ন বোর্ডের ৮ জন প্রকল্প পরিচালকের সরকারি সব সুযোগ-সুবিধা বন্ধ করা হয়েছে। কিন্তু আসল কালপিট ঠিকাদার আব্দুর রশীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদন মিথ্যা, বানোয়াট উল্লেখ করে মামলা দুরভিসন্ধিমূলক।

তিনি হুমকি দিয়ে বলেন: এই ঠিকাদারের পেছনে কারা? কারা তাকে আশ্রয়প্রশ্রয় দিচ্ছেন। সবাইকে খুঁজে বের করা হবে। অবিলম্বে যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ বলেন, যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ও সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ধরে যথাযথ ব্যবস্থা নেয়া হতো তাহলে কমে যেতো দুর্নীতি, সরকারি অর্থের তছরুপ হতো না।

পানি উন্নয়ন বোর্ডে কর্ণফুলী শিপ বিল্ডার্সের সরবরাহকৃত চুক্তি বহির্ভূত ৭ ড্রেজার নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঠিকাদার আব্দুর রশীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

অবিলম্বে মামলা প্রত্যাহার করা না ক্র্যাব, ডিআরইউ ও ডিইউজে সম্মিলিতভাবে দুর্বার আন্দোলনের হুমকি দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের বলেন, যুগান্তরের প্রতিবেদন ধরে মন্ত্রণালয়ের তদন্ত ও তদন্তের ভিত্তিতে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ বলে নেসারুল হক খোকনের বিরুদ্ধে করা মামলা মিথ্যে ও দুরভিসন্ধিমূলক। ঠিকাদার রশীদ সাবধান হয়ে যায় যান। নইলে আপনার পরিণতির জন্য নিজের কর্মই দায়ী থাকবে। সাংবাদিকদের বিরুদ্ধে যারাই লেগেছে পরিণতি কারোই ভাল হয়নি।

ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলুর সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় সাবেক সভাপতি ইশারফ হোসেন ইসা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যান্যরা বক্তব্য দেন।

ট্যাগ: মানববন্ধনমামলা প্রত্যাহারে আল্টিমেটামসাংবাদিক খোকনের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তারা আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে’

পরবর্তী

ইউনিভার্সেল হাসপাতালে মডেল চেম্বার উদ্বোধন

পরবর্তী
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি, চেম্বার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সেল হাসপাতালে মডেল চেম্বার উদ্বোধন

ইসি কর্মকর্তারা নির্বাচন স্বার্থে রদবদল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনে রদবদল করছে ইসি’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT