চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে আরও আগেই আক্রমণ করা উচিত ছিল: ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উচিত ছিল আরও আগেই ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ চালানো এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়া।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এই কথা বলেন। ‘রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন’ নামের এ অনুষ্ঠান রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন।

এসময় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয় এমন ধারণাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান করেছেন। পুতিন বলেন, রাশিয়া সিরিয়ায় তার লক্ষ্য অর্জন করেছে, যেখানে নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে রাশিয়া ছুটে গিয়েছিল।

পুতিন বলেন, তিনি এখনও সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য আলোচনায় তিনি ইউক্রেনের সাথে যুদ্ধে অবসান ঘটানোর বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। ইউক্রেনের সাথে কোনো শর্ত ছাড়া আলোচনা শুরু করার কথাও বলেন তিনি।

এসময় বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভেশন রোজেনবার্গ পুতিনকে প্রশ্ন করেন, ২৫ বছর আগে পুতিনের পূর্বসূরি বরিস ইয়েলৎসিন যে অবস্থায় রাশিয়াকে রেখে গিয়েছিলেন, তার চেয়ে রাশিয়া এখন আরও ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন কি না? পুতিন এর জবাবে বলেন, রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। এর আগে রাশিয়ার সঙ্গে যা কিছু ঘটছিল, আমরা আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ হারাতে বসেছিলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রমণইউক্রেনভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT