চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেন ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কয়েকমাস পেরিয়ে গেছে। যার প্রভাবে স্থবির হয়ে গেছে দেশটির জনগণের সাধারণ জীবনযাপন। থমকে গেছে খেলোয়াড়দের স্বাভাবিক যাত্রা। দেশের এই অবস্থা ফুটবলারদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ইউক্রেন-স্কটল্যান্ডের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচটি হবে বৃহস্পতিবার। যে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ইউক্রেনের ফুটবলার ওলেক্সান্ডার জিনচেঙ্কো। দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ম্যানচেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার।

‘যুদ্ধটা বন্ধ করা জরুরি। আজ এটা আমাদের সাথে হয়েছে, কাল আপনার দেশের সাথে হতে পারে। এখানে যা ঘটছে তা বর্ণনার অযোগ্য। এসব মেনে নেয়া সম্ভব নয়, তাই আমাদের এটা বন্ধ করতে হবে।’

‘আমাদের এখন জিততে হবে। ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র। সবাই চায় যুদ্ধ বন্ধ হোক। এটা এখন ইউক্রেনিয়ানদের স্বপ্ন।’

যুদ্ধের মাঝে মাঠের ফুটবলে খেলোয়াড়দের মনোযোগী করতে কীভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন? জিনচেঙ্কো জানালেন, ম্যানচেস্টার সিটিতে থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে কীভাবে সাহায্য করছেন।

‘আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করার প্রাণপণ চেষ্টা করব। আমরা দেশের মানুষের মুখে একটু হাসি দেখতে চাই। আমাদের অনুপ্রেরণা এখন শতভাগের উপরে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022জিনচেঙ্কোরাশিয়া-ইউক্রেন যুদ্ধলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT