রাশিয়ার ওপর আরও চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশকে নতুন প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জার্মানি, ফ্রান্স, ইটালি এবং রোমানিয়ার রাষ্ট্রপ্রধানরা ইউক্রেন সফরের সময় তিনি এ প্রস্তাব দেন। রাশিয়ার ওপর চাপ বাড়ানো এবং গ্যাস অবরোধের প্যাকেজ দিয়েছেন তিনি।
ইইউ নেতারা জেলেনস্কির সাথে বৈঠকে ইউক্রেনকে সমর্থন ও অস্ত্রসহ অন্যান্য সহায়তা দেয়ার কথা জানান। তারা রাশিয়ার তীব্র সমালোচনা করেন।
এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি কিয়েভের উদ্দেশে যাত্রা করেন।
বৃহস্পতিবার পোল্যান্ড থেকে ট্রেনে যাত্রা করে ইউক্রেনে পৌঁছান।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে এই তিন নেতাকে ট্রেনের কামরায় পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।
রাশিয়া চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপের এই তিন নেতা এ প্রথম কিয়েভ সফর করছেন।








