আন্তর্জাতিক

ক্লাস্টার বোমার ব্যবহার শুরু করেছে ইউক্রেন

ইউক্রেনের যুদ্ধের জন্য ক্লাস্টার বোমার অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধের জন্য ব্যবহৃত ক্লাস্টার বোমার অস্ত্রশস্ত্রের ছবি, যেখানে বিস্ফোরক ডিভাইসগুলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন। এতে প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকর উন্নতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করা শুরু করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া এই বোমা ব্যবহার করবে কি না বা কবে নাগাদ ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ ছিল। ১০০টিরও বেশি দেশ ক্লাস্টার বোমাকে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সমালোচনা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া এ ধরনের অস্ত্র কিয়েভ ব্যবহার করলে পাল্টা ক্লাস্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছিলেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।

ক্লাস্টার বোমা রকেটের মত একটি কাঠামোর ভেতর থাকে। এ বোমা বিমান, কামান ও রকেট লঞ্চার থেকে ছোঁড়া যায়। ক্লাস্টার বোমা যখন ছোঁড়া হয় তখন এর ভেতর থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ক্লাস্টার বোমা আঘাত হানার পর বিস্তৃত এলাকাজুড়ে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে এবং এটি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বিষয়:ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ক্লাস্টার বোমা যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…