রাশিয়ার বেলগোরোদ শহরে গোলাবর্ষণ চালিয়ে একটি বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করেছে ইউক্রেন। এ তথ্য নিশ্চিত জানিয়েছেন ওই এলাকার আঞ্চলিক গভর্নর। ইউক্রেনের হামলার পর বেলগোরোদ শহরের একটি বড় এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর রিজার্ভ ফোর্সের সদস্য সংখ্যা এই মুহূর্তে বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই।
পুতিন সতর্ক করেছেন, ন্যাটো রাশিয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে যে পরিস্থিতি তৈরি হবে, তাতে বৈশ্বিক বিপর্যয় দেখা দিতে পারে।
অন্যদিকে, খেরসনে বড় এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। অভিযোগ উঠেছে, ইউক্রেনের গোলাবর্ষণের অজুহাত দেখিয়ে মস্কো খেরসনের অনেক নাগরিককে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।









