লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউক্রেন
রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন। রাশিয়ায় অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ইউক্রেনীয় আজভ যোদ্ধাকে নিয়ে তার ফাঁসিতে ঝুলে অপমানজনক মৃত্যু প্রাপ্য ছিল মন্তব্য করার পর এ সিদ্ধান্ত নেয় ইউক্রেন।
আজভ স্টিল মিলের ৫০ জন যোদ্ধা রাশিয়ার হাতে যুদ্ধবন্দী হিসেবে প্রাণ হারায়। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের ওলেনিভকা কারাগারে হামলায় তাদের মৃত্যু হয়।
এ ছাড়া শুক্রবারেও দোনেৎস্ক অঞ্চলে হামলার জন্য দুই দেশ পরস্পর পরস্পরকে দায়ী করেছে। এমন পরিস্থিতিতে সবশেষ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
গ্যাজপ্রম কর্তৃপক্ষ লাটভিয়ার বিরুদ্ধে গ্যাস কেনার চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগ তুলে সরবরাহ বন্ধ করে দেয়। তবে লাটভিয়া চুক্তির কোন শর্ত লঙ্ঘন করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



