চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের জন্য কড়া সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের রাজনৈতিক সহিংসতা এবং উগ্রবাদী গোষ্ঠীর হামলার উচ্চঝুঁকি রয়েছে।

Banglabid

সহিংসতার ঝুঁকি:
এফসিডিও-র বার্তায় বলা হয়েছে, ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক সভা-সমাবেশ ও র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এই সমাবেশগুলো যেকোনো সময় সহিংস রূপ নিতে পারে।

উগ্রবাদী হামলার আশঙ্কা:
রাজনৈতিক জমায়েত এবং ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীগুলো ‘নির্বিচারে’ (Indiscriminate) হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ সরকার।

পার্বত্য চট্টগ্রামে নিষেধাজ্ঞা:
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় ‘অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া’ (All but essential travel) ভ্রমণে কঠোর নিষেধ করা হয়েছে। এসব অঞ্চলে নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

জনসমাগম এড়িয়ে চলা:
যেকোনো বড় জমায়েত, রাজনৈতিক র‍্যালি বা প্রতিবাদ কর্মসূচি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বীমা ঝুঁকি:
সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের এই পরামর্শ উপেক্ষা করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে সংশ্লিষ্ট নাগরিকের ভ্রমণ বীমা (Travel Insurance) বাতিল হয়ে যেতে পারে।

সচেতনতা:
স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং সবসময় পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফসিডিওবাংলাদেশ ভ্রমণভ্রমণ সতর্কতাযুক্তরাজ্যের সতর্কতা জারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT