ফুটবল

পিএসজিতে নিজের ভবিষ্যতের আলোচনায় নারাজ এমবাপে

পিএসজিতে নিজের ভবিষ্যতের আলোচনায় নারাজ এমবাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে মাঠে খেলছেন, তার পাশে দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় একেবারেই রাজি নন কাইলিয়ান এমবাপে।

ম্যাচ শেষে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে পিএসজিতে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি নিয়ে সরাসরি মতামত দেয়া হতে বিরত থেকেছেন এমবাপে। পরাজয়ের পরও শান্ত থাকার কথা জানান।

‘লিগ ওয়ানের শিরোপা জিততে হবে। চলতি মৌসুমে এখন আমার কাছে এটাই একমাত্র লক্ষ্য। তারপর ভবিষ্যতে কী হয় তা দেখা যাবে। আমার কাছে আরকিছুই গুরুত্বপূর্ণ নয়। হারের কারণে আমরা হতাশ।’

২৪ বর্ষী ফ্রেঞ্চ স্ট্রাইকার প্রতিপক্ষ বায়ার্নকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি। ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে দলটি কতটা দুর্দান্ত সেটিও বলেছেন।

‘বায়ার্নের একটি দুর্দান্ত স্কোয়াড রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য দলটা তৈরি হয়েছে। প্রথম সংবাদ সম্মেলনে মৌসুমের শুরুতে বলেছিলাম যে, আমরা নিজেদের সেরাটা দিতে চলেছি। বাস্তবতা হল, এটাই আমাদের সেরা খেলা ছিল। আমাদের কিছু আত্মউপলব্ধির প্রয়োজন।’

এমবাপের সঙ্গে পিএসজির ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও গতবছরের মে-তে তিনি ফ্রেঞ্চ জায়ান্টদের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী এমবাপে চাইলে আরও দুই বছর থাকতে পারবেন প্যারিসে।

বিষয়:উয়েফা এমবাপে লিড স্পোর্টস চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বায়ার্ন মিউনিখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…