চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচে পাঁচ গোল করে হালান্ডের যত রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচে আর্লিং হালান্ড একাই করেছেন পাঁচ গোল। ম্যানচেস্টার সিটি তারকা যা দিয়ে গড়েছেন বেশকিছু রেকর্ড।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড, ২২ বছর ২৩৬ দিন বয়স তার। সবমিলিয়ে প্রতিযোগিতাটিতে ২৫ ম্যাচে ৩৩ গোল করে ফেললেন এ নরওয়েজিয়ান।

কম বয়সে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করার আগের রেকর্ডটি ছিল পিএসজি তারকা কাইলিয়ান এমবাপের। ২২ বছর ৩৫২ দিনে রেকর্ডটি গড়েছিলেন ফরাসিদের বিশ্বকাপজয়ী।

ম্যাচের দিক দিয়ে সময়ের দুই গোলমেশিন হালান্ড-এমবাপের চেয়েও পিছিয়ে মহাতারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ৩৩ গোল করতে মেসি খেলেছিলেন ৫২ ম্যাচ। সমান গোল করতে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়ের লেগেছিল ৩৮ ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে পাঁচ গোল করার রেকর্ডে তৃতীয় খেলোয়াড় হলেন হালান্ড। ২০১২ সালে নকআউট পর্বে এক ম্যাচে পাঁচ গোল করেছিলেন তখন বার্সেলোনায় খেলা মেসি। ২০১৫ সালে শাখতার দোনেৎস্ক ফরোয়ার্ড লুইজ আদ্রিয়ানো গ্রুপপর্বে করেছিলেন এই রেকর্ড। এছাড়া নকআউটে মেসির পর প্রথমার্ধে হ্যাটট্রিক তুলে নেয়া দ্বিতীয় খেলোয়াড়ও এখন ম্যানসিটির ফরোয়ার্ড।

দারুণ এসব রেকর্ড গড়ে হালান্ড জানালেন ডাবল হ্যাটট্রিক করার আশা করেছিলেন। হালান্ডের ভবিষ্যৎ নিয়ে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘হালান্ডের বয়স এখন ২২ বছর। এই সময়ের মধ্যেই যদি সব রেকর্ড গড়ে ফেলে তাহলে ভবিষ্যতে তার জীবন বিরক্তিকর হবে। তাই পরবর্তী সময়ের জন্য কিছু জিনিস বাকি থাকা ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাগার্দিওলাচ্যম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT