চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজময় রাতে সিটির দারুণ জয়, ঘরের মাঠে ড্র করে পার পেল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে ঘরের মাঠে উজ্জল জুলিয়ান আলভারেজ। নিজে গোলের পাশাপাশি গোল করিয়েছেনও। তার আলো ছড়ানো রাতে কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে লেইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

দুই লেগ মিলিয়ে অবশ্য সিটি ও রিয়াল দুদলই পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে কোপেনহেগেনকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছিল গার্দিওলার দল। দুই লেগ মিলিয়ে তাদের ব্যবধান ৬-২ গোল। অন্যদিকে প্রথম লেগে লেইপজিগকে তাদের মাঠে ১-০ গোলে হারায় রিয়াল। আর তাতেই রক্ষা হয়েছে লস ব্লাঙ্কোসদের। ২-১ ব্যবধানে পরের পর্বে গেছে তারা।

ম্যাচ দুটিই শুরু হয় বাংলাদেশ সময় রাত দুটায়। ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের আধিপত্যই দেখা গেছে। ম্যাচের চারটি গোলই এসেছে প্রথমার্ধে। ৫ মিনিটে আলভারেজের বাড়ানো বল জালে পাঠান আকেঞ্জি। চার মিনিট ব্যবধান দিগুণ করেন আলভারেজ নিজেই গোল করে।

Banglabid

২৯ মিনিটে ব্যবধান কমায় কোপেনহেগেন। মোহাম্মদ ইলইউনুসি আদায় করে নেন গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রদ্রির বাড়ানো বল থেকে সিটিজেনদের তৃতীয় গোলটি আদায় করেন আর্লিং হালান্ড। পরে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতের অন্যম্যাচে গোলশূন্য প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে লিড পায় রিয়াল মাদ্রিদ। ৬৫ মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। তিন মিনিট পরই সমতায় ফেরে লেইপজিগ। ডেভিড রামের পাস থেকে গোল আদায় করেন ওরবান। পরে আর কোনো দল গোল না পেলে ড্র করেই স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারেজকোপেনহেগেনচ্যাম্পিয়ন্স লিগরিয়াললিড স্পোর্টসলেইপজিগসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT