চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডময় রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ফুটবল, লিড স্পোর্টস, স্পোর্টস
A A

হালান্ডময় রাতে ইতিহাদ স্টেডিয়ামে লেইপজিগকে গোল বন্যায় ডুবিয়েছে ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগার ক্লাবটির রক্ষণ বিধ্বস্তে ম্যানসিটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নরওয়ে ফরোয়ার্ড আর্লিং হালান্ড। একাই করেছেন ৫ গোল। বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট দল।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে লেইপজিগকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। জার্মান ক্লাবটির জালে হালান্ডের পাশাপাশি বল পাঠিয়েছেন ডি ব্রুইনা ও গুন্দুগান। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে শেষ আটে গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। ২০ মিনিটে সুযোগ আসে স্বাগতিকদের সামনে। ডি-বক্সে রদ্রিকে ফাউল করেন বেনজামিন হেনরিকস। ভিএআরে পেনাল্টি নিশ্চিতের পর সিটিকে এগিয়ে নেন হালান্ড। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোলের দেখা পান নরওয়ে ফরোয়ার্ড। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পিছিয়ে পড়া লেইপজিগকে আরও চেপে ধরে গার্দিওলার শিষ্যরা। ৪৯ মিনিটে চতুর্থ গোলের দেখা মিলে সিটির। লেইপজিগ রক্ষণ পরাস্ত করেন গুন্দুগান। ৫৩ মিনিটে সিটিকে এগিয়ে নেন হালান্ড। ৫৭ মিনিটে নিজের পঞ্চম গোলের দেখা পান নরওয়ে তারকা।

সিটি ৬-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৬৩ মিনিটে হালান্ডের পরিবর্তে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান গার্দিওলা। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করেন লেইপজিগ। সিটিও মরিয়া ছিল ব্যবধান বাড়াতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সপ্তম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। মাহরেজের পাস থেকে গোল করেন ডি ব্রুইনা। লেইপজিগ গোল পরিশোধ করতে না পারায় ৭-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাচ্যম্পিয়ন্স লিগডি ব্রুইনামাহরেজম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT