চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্লাড ফর ড্রাকুলা’ খ্যাত কিংবদন্তী অভিনেতার প্রয়াণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রয়াত কিংবদন্তি অভিনেতার ছবি, ব্লাড ফর ড্রাকুলা খ্যাত. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা উডো কিয়ার। রবিবার (২৩ নভেম্বর) পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে জার্মানের এই তারকা অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেতার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার বহু বছরের সাথী ও শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করা এই ভিন্নধর্মী অভিনয়শিল্পী ছিলেন রহস্যময়তার প্রতিমূর্তি। জানা যায়, উডো কিয়ার আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ১৯৭৩-৭৪ সালে পল মরিসি ও অ্যান্ডি ওয়ারহল-এর বিতর্কিত কিন্তু সাড়া জাগানো ছবি ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ‘ব্লাড ফর ড্রাকুলা’-তে অভিনয়ের মাধ্যমে।

পর্দায় তার উপস্থিতি ছিল কখনো অস্বস্তিকর, কখনো বা কৌতুকপূর্ণ, আবার কখনও অদ্ভুত এক চুম্বকীয় আকর্ষণে ভরা। এই ছবি দুটিই তাকে এমন এক ‘ভুলতে না পারা’ স্ক্রিন-পার্সোনায় প্রতিষ্ঠিত করে, যা থেকে দর্শকরা চোখ ফেরাতে পারতেন না।

সত্তর ও আশির দশকে ইউরোপীয় সিনেমায় তিনি হয়ে ওঠেন প্রায় স্থায়ী মুখ। তিনি জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডারের সঙ্গে ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’, ‘দ্য থার্ড জেনারেশন’ এবং ‘লিলি মার্লিন’-এর মতো কালজয়ী কাজগুলোতে যুক্ত হন। কিয়ারের অভিনয় দক্ষতার মূল বৈশিষ্ট্য ছিল তিনি সিরিয়াসনেস বা গভীরতাকে অদ্ভুত রকমের আইরনি বা ব্যঙ্গাত্মকতার সঙ্গে এমনভাবে মিশিয়ে দিতেন, যা কেবল তার পক্ষেই সম্ভব ছিল।

নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্টের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে কিয়ারের কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়। ভ্যান সেন্ট তাকে ‘মাই প্রাইভেট ইডাহো’ ছবিতে হলিউডের তারকা কিয়ানু রিভস ও রিভার ফিনিক্সের সঙ্গে অভিনয়ের সুযোগ দেন। এর মাধ্যমেই আমেরিকান দর্শকরা উডো কিয়ারকে তীব্রভাবে চিনে নেয়।- ডেড লাইন 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তিউডো কিয়ারজার্মান অভিনেতামারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT