লেখক, সাংবাদিক ও উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকাল ৯টায় ঢাকার হাতিরপুল ভূতের গলি মসজিদে অধ্যাপক বদিউর রহমানের জানাজার নামাজ শেষে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
বরিশালের ‘মুসলিম গোরস্থানে’ বদিউর রহমানকে দাফন করা হবে।







