জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। ৯ই জুন এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন আদালত। তবে সাবেক দুই মন্ত্রী নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। এদিকে কারাগারে থেকেই সিঙ্গাপুর ও কামরাঙ্গীর চরে চিকিৎসা নিয়েছেন বলে আদালতে নথি দাখিল করায় সন্দেহজনক বিবেচনায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আইনজীবীর কাছে ব্যাখ্যা চেয়েছেন ক্ষুব্ধ ট্রাইব্যুনাল।







