চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২০, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পর্যটকদের জন্য নতুন সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে দ্রুত ভিসা অনুমোদনের পাশাপাশি বিভিন্ন পর্যটনসেবায়ও দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। এর ফলে তুলনামূলক কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

পর্যটনসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে কিছু হোটেলে মাত্র ১৩৯ দিরহাম থেকে কক্ষ ভাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে আগাম পরিকল্পনা করলে পর্যটকরা স্বল্প খরচে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি পরামর্শও তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটির মতে, ভ্রমণের সবচেয়ে বড় ব্যয় সাধারণত আবাসন খাতে হয়। তবে গ্রীষ্ম মৌসুমে অনেক হোটেল বিশেষ ছাড় দেওয়ায় সরাসরি গিয়ে বা বিভিন্ন বিকল্প যাচাই করে বুকিং করলে কম খরচে ভালো সুবিধা পাওয়া যেতে পারে।

Reneta

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন তুলনামূলকভাবে অনেক বেশি সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেল ভাড়া কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিশেষ অফার থাকায় ভ্রমণকারীরা সুবিধাজনকভাবে ঘুরে বেড়াতে পারছেন।

পর্যটনসংশ্লিষ্টদের ধারণা, দ্রুত ভিসা অনুমোদন এবং বিভিন্ন খাতে মূল্যছাড়ের কারণে আগামী দিনে সংযুক্ত আরব আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে সীমিত বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই অনেক পর্যটকের কাছে আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতইউএইটুরিস্ট ভিসাপর্যটকভ্রমণপিপাসু
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT