চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সাথে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) সাইডলাইনে হওয়া এক সাক্ষাতে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

এসময় আমিরাতের মন্ত্রী শীর্ষ সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি সমাবেশকে উন্নত করেছে। আমরা আপনার মত মানুষের কাছ থেকে শিখি। তিনি বলেন, ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে।

দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান মন্ত্রী।
তিনি আশা করেন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশই আগামী বছরে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

অধ্যাপক ইউনূস আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতির প্রশংসা করেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে দেশটির সফল কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দেয়ায় তিনি সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাসংযুক্ত আরব আমিরাতস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT