চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে ২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
নির্মাণশিল্পে সামরিক অস্ত্রের পরীক্ষা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে ইউক্রেনে সামরিক সহযোগিতা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য নতুন ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সহযোগিতা পাঠাবে যুক্তরাষ্ট্র। সহযোগিতা সরঞ্জামের মধ্যে থাকবে দূরপাল্লার রকেটে, পাশাপাশি থাকছে অন্যান্য যুদ্ধাস্ত্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার দুই মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহের মধ্যেই এই সহায়তা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম যা নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত এবং জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের জন্য সহায়তা সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও অন্তর্ভুক্ত থাকবে গ্রাউন্ড লঞ্চড স্মল ব্যাস মিসাইল, যার রেঞ্জ ১৫০ কিলোমিটার। তবে ইউক্রেনের ৩০০ কিলোমিটার রেঞ্জের এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

Banglabid

একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসটেন্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) নামে পরিচিত একটি তহবিল থেকে নতুন প্যাকেজের একটি অংশ ১ দশমিক ৭২৫ বিলিয়ন ডলার মূল্যের হবে বলে আশা করা হচ্ছে। যা বাইডেন প্রশাসনকে মার্কিন অস্ত্রের মজুদের পরিবর্তে বেসরকারিখাত থেকে অস্ত্র সরবরাহ করতে অনুমতি দেয়।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, নতুন প্যাকেজে মার্কিন হক (এইচএডব্লিউকে) এয়ার ডিফেন্স, কাউন্টার-ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি এবং এয়ার সার্ভিল্যান্স রাডার, যোগাযোগের সরঞ্জাম, পুমা ড্রোন এবং প্যাট্রিয়টস এবং ব্র্যাডলিসের মতো প্রধান সিস্টেমগুলোর খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের জন্যও ব্যবহার করা হবে। এছাড়াও একটি উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সরঞ্জামও অন্তর্ভুক্ত থাকবে। যা তিনটি ফিল্ড হাসপাতাল সজ্জিত করার জন্য যথেষ্ট।

প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ড্রডাউন অথরিটি তহবিল থেকে ৪০০ মিলিয়নেরও বেশি মূল্যের সাহায্য আসবে। জরুরি অবস্থায় বর্তমান মার্কিন স্টক থেকে নেয়া হবে। এই সাহায্যের মধ্যে মাইন-প্রতিরোধী অ্যাম্বুশ-সুরক্ষিত যান, গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে।

Reneta

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় ২৭ দশমিক ২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুক্তরাষ্ট্ররাশিয়া-ইউক্রেন যুদ্ধসামরিক সহায়তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফ্রি ফায়ার’ গেমসে হেরে গামছা পেঁচিয়ে বন্ধুকে হত্যা

পরবর্তী

২৩ সদস্যের দলে চারজন টিম লিডার

পরবর্তী
বাংলাদেশ U20 মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ সদস্যের দলে চারজন টিম লিডার

একজন নারী বক্তা নারী জীবন ও স্বাধীনতা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বন্দী শিল্পীদের পাশে সুইডেনের গোটেবর্গ চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT