যুবা টাইগারদের সব ম্যাচেই হার
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের যুবা ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, খেলোয়াড়রা জোরালোভাবে লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ-২০২৪ এর বাছাইয়ে গ্রুপপর্বে নিজেদের শেষ খেলায় ফিলিপিন্সের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় সব ম্যাচ হেরে দেশে ফিরছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
থাইল্যান্ডের চোনবুরিতে মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৬ মিনিটে পেনাল্টি কিক থেকে ফিলিপিন্সের হয়ে লক্ষ্যভেদ করেন গাভিন মুনেস।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





