ক্রিকেট

অস্ট্রেলিয়ার সাথে একশো পার করতে পারেনি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেপালকে ৫২ রানে গুটিয়ে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি জুনিয়র টিম টাইগ্রেসের। আগে ব্যাটে নেমে কেবল ৯১ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজের দলটি।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৯১ রান করতে পারে। মালয়েশিয়ার বাংগিতে স্লো উইকেটে এই রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখার লড়াই টাইগ্রেস বোলারদের।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। নেপালের বিপক্ষে রান পাওয়া অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম ব্যর্থ হন। সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে লড়ার পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন ইরা। সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।

অজি স্পিনার টেগান উইলিয়ামস ১২ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট পান কাওয়েমহে ব্রে ও এলেনর লারোসা। একটি করে উইকেট নেন হাসরাত গিল ও ক্লোয়ে আইনসওয়ার্থ।

বিষয়:অনূর্ধ্ব-১৯ অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া বাংলাদেশ সুমাইয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…