চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের বিপক্ষে বড় জয়ে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জাপানের বিপক্ষে সেমিতে জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের বিপক্ষে বড় জয় দিয়েই অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে মাহফুজুর রহমান রাব্বির দল। জাপানের বিপক্ষে বড় জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

দুবাই আইসিসি একাডেমিতে টস জিতে জাপানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে দেয় জাপানের ইনিংস। জবাবে নেমে আশিকুর রহমান শিবলীর অপরাজিত ফিফটিতে নয় উইকেট ও ২৩২ বল হাতে জয়ের বন্দরে পৌঁছায় যুবা টাইগার বাহিনী।

নিয়ন্ত্রিত বলে শুরু থেকেই জাপানকে চেপে ধরে বাংলাদেশ। সাফল্য পেতে দশম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হলেও জাপান রান তুলেছিল কেবল ১৭টি। এরপর জাপানকে দ্রুতগতিতে রান তোলায় বিরত রাখার পাশাপাশি সবকটি উইকেট তুলে নেন রাব্বি-আরিফুলরা।

Banglabid

জাপানের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন ওপেনার নিহার পারমার। এরজন্য অবশ্য ৮০ বল মোকাবেলা করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন কেইফের লেক। ৩৮ বল খেলেছেন তিনি।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম।

জবাবে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন তারা। অষ্টম ওভারের পঞ্চম বলে জিসান ফিরে যান ২৯ রান করে। ১৬ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও একটি ছক্কার মার।

Reneta

এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ম্যাচ শেষ করেন শিবলী। আট চারে ৪৫ বলে ৫৫ রান করেন এই ওপেনার। ৭ বলে ১০ রান করেন রিজওয়ান।

জাপানের হয়ে একমাত্র উইকেটটি নেন চার্লস হিনজ।

বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় গড়াবে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপআরব আমিরাতজাপানজীবনদুবাইবাংলাদেশবাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলরাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯ জানুয়ারি শুরু বিপিএল, ফাইনাল ১ মার্চ

পরবর্তী

১০ কোটি টাকা মূল্যের হীরার আংটি পাওয়া গেল ভ্যাকুয়াম ক্লিনারে!

পরবর্তী
প্রেমিকের হাতে ১০ কোটি টাকার হীরার আংটি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ কোটি টাকা মূল্যের হীরার আংটি পাওয়া গেল ভ্যাকুয়াম ক্লিনারে!

দিনাজপুরে যুবদল নেতার গ্রেপ্তার, ট্রাকের আগুনের ঘটনায় সন্দেহভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT