ক্রিকেট

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-আরব আমিরাত ফাইনাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশ ক্রিকেট দল জেতার জন্য উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচের পর উল্লাস করছে, খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে ওঠা মধ্যপ্রাচ্যের দেশটির জন্য বড় উপলক্ষ হয়ে এসেছে। আর তাতেই আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দিয়েছে বিশেষ ঘোষণা।

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচের গ্যালারি দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশের ঘোষণা দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সব পর্যায় মিলিয়ে প্রথমবারের মতো শীর্ষ কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠায় টিকিট ছাড়াই মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দলের দুর্দান্ত পারফরম্যান্সে আনন্দিত এবং এই ঐতিহাসিক অর্জনের জন্য সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদের অভিনন্দন জানাই।’

‘বোর্ডের পক্ষ থেকে, আমি ভক্তদের সবাইকে আমাদের তরুণ তারকাদের সমর্থন করার জন্য মাঠে আসতে অনুরোধ করছি। যারা তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে আমাদের গর্বিত করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী রোববারের ফাইনাল দেখতে সমর্থকেরা মাঠে বিনা পয়সায় ঢুকতে পারবে। ’

গত শুক্রবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালে ওঠে আরব আমিরাত। একই দিন হওয়া দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৪৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা দেয় বাংলাদেশের যুবারা।

বিষয়:ফাইনাল সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…