চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইফুন কালমেগির তাণ্ডবে নিহত অন্তত ৬৬, ঘরবাড়ি হারা লাখো মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন। স্থানীয়ভাবে এ ঝড়ের নাম টিনো।

আজ (৫ নভেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে মধ্য ফিলিপাইনের ঘনবসতিপূর্ণ সেবু দ্বীপে, যেখানে ৪৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও ২৬ জন নিখোঁজ রয়েছেন।

টাইফুনটি মঙ্গলবার ভোরে স্থলভাগে আঘাত হানার পর প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে সম্পূর্ণ শহর প্লাবিত হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ ছাদে আশ্রয় নিচ্ছে, আর স্রোতের তোড়ে গাড়ি ও কনটেইনার ভেসে যাচ্ছে রাস্তায়।

দুর্যোগে নিহতদের মধ্যে রয়েছেন একটি সামরিক হেলিকপ্টারের ছয়জন ক্রু সদস্য। যারা উদ্ধার তৎপরতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন। ফিলিপাইন বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেশিরভাগ মৃত্যুর কারণ ডুবে যাওয়া। পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা কাদা ও পানির স্রোতে বহু ঘরবাড়ি ভেসে গেছে। শহর জুড়ে কাদা আর ধ্বংসাবশেষে ছেয়ে গেছে রাস্তাঘাট। উদ্ধারকর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন।

টাইফুন কালমেগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার সকালে কিছুটা দুর্বল হলেও এখনও ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালমেগিটাইফুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিতে শেয়ারবাজার চাঙ্গা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT