চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাং-ওয়াং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ ঘূর্ণিঝড় ফাং-ওয়াং এর উপগ্রহ চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফাং-ওয়াং প্রবল শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হ্রাসের চেষ্টায় ইতোমধ্যে লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে, রোববার রাতে লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে ফাং-ওয়াং। দক্ষিণ-পূর্ব লুজনের কাটানডুয়ানেস, কামারিনেস নরতে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা পাঁচ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় তিন নম্বর বিপদ সংকেত কার্যকর রয়েছে।

Banglabid

স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল ঝড়ো হাওয়ায় গাছের ডাল দুলছে, প্রবল বৃষ্টিতে এলাকা ভেসে যাচ্ছে এবং ঝড়ের ভয়াবহ শব্দ শোনা যাচ্ছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগের সতর্কতার জন্য তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ফাং-ওয়াংয়ের বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার আর দমকা হাওয়া ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

Reneta

পূর্ব ভিসায়াসের বেশ কিছু এলাকায় ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশিত ছবিতে দেখা যায়, কামারিনেস সুরে সরিয়ে নেওয়া লোকজন ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নৌকা থেকে ট্রাকে উঠছেন।

ফাং-ওয়াংয়ের ঠিক কয়েকদিন আগেই ফিলিপাইনকে আঘাত হেনেছিল টাইফুন ‘কালমেগি’। ওই ঝড় দেশব্যাপী অন্তত ২০৪ জনের প্রাণহানি এবং দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পরবর্তীতে এটি ভিয়েতনামে আঘাত হানলে সেখানে আরও পাঁচজন মারা যান ও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় ফাং-ওয়াংটাইফুনফিলিপাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী নিখোঁজ

পরবর্তী

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পরবর্তী
অর্থ উপদেষ্টার সঙ্গে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

দুজন শিক্ষার্থী হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের অভিনব 'শান্তি চুক্তি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT