চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

এস কে রাসেল এস কে রাসেল
৯:৫৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
রাস্তার দুর্ঘটনা সংক্রান্ত সতর্কতা চিত্র, গাড়ি ও পথচারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার আদিত্যপাশা এলাকায় নিজ অটোরিকশার একটি চাকা খুলে মেরামতের সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. ইসমাইল হোসেন (২৫)-এর ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Banglabid

নিহত ইসমাইল হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আসুতিয়া ইউনিয়নের গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

অন্যদিকে, সন্ধ্যার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া (৩২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুটুল মিয়া চন্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতমৃত ঘোষণাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT