চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:২৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ১৯ মার্চ দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।

এছাড়া দণ্ডিত ২ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার মাহনন্দপুর গ্রামের মো. আসলাম মিয়ার ছেলে সাগর আহমেদ এবং জিতাশহরি গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান জানান, ২০২২ সালে দণ্ডিত সাগর ও নাইচের সাথে একই উপজেলার বাসারচালা গ্রামের এক কিশোরীর সাথে মোবাইলে পরিচয় হয়। এর সূত্র ধরেই ওই বছর ২৯ জুন রাতে ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে সাগর। পরদিন একই কায়দায় ডেকে নিয়ে সাগর ও নাইচ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে ২ জুলাই কিশোরীর বাবা বাদি হয়ে দু-জনকে আসামী করে সখিপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে পুলিশ দু-জনকে গ্রেপ্তার করে।

রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত দণ্ডিতদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালযাবজ্জীবন কারাদণ্ডরায় ঘোষণাসংঘবদ্ধ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

ভেনিজুয়েলায় দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা

জুন ২৫, ২০২৬

দেশে দু’টি বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র ও চীনে বিনিয়োগ কার্যালয় করার ঘোষণা

জুন ২৫, ২০২৬
ছবি; সংগৃহীত

অনুমোদনহীন এজেন্সির হজ কার্যক্রম প্রচারণা নিয়ে বিশেষ সতর্কতা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT