জনপদ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

অটোরিকশা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত যাত্রী ও ক্ষতবিক্ষত পরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত যাত্রী ও ক্ষতবিক্ষত পরিবহন, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার বাঁশড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বাঁশড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী তাকবির মিয়া (১৫) এবং একই এলাকার মো. শওকত আলীর ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র লিমন মিয়া (১৩)।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, তাকবির মিয়া মোটরসাইকেলে করে লিমন ও সাইমন নামে আরও একজনকে নিয়ে বাসাইলের দিকে যাচ্ছিল। পথে বাঁশড়া কালীমন্দির এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তাকবির মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সাইমনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:প্রবাসী মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…