টাঙ্গাইলে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। আর ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। ঝলক রুদ্রদের বাড়িতে বেড়াতে এসেছিল। সে রুদ্রের কাকার শ্যালক।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুদ্র ও ঝলকের মৃত্যু হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে। কোন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







