চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

সুমন রায়সুমন রায়
৪:১৫ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড়ে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. হাসান আলী (৭০) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর গ্রামের নয়াচর এলাকার মৃত মো. তছারউদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড় পার হয়ে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় সত্তর বছর বয়সী মো. হাসান আলী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বাসটির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও আটক বাসটিকে জব্দ করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় ওই বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীবাসের ধাক্কায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে ‘পরমাণু হামলা’ প্রসঙ্গে যা জানালো যুক্তরাষ্ট্র

এপ্রিল ৭, ২০২৬

টানা তিন হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যত বিমান হারাল

এপ্রিল ৭, ২০২৬

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

এপ্রিল ৭, ২০২৬

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT