জনপদ

নারায়ণগঞ্জে মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জে মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)।

তাদের প্রত্যেককে ঢাকার জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে দগ্ধ হওয়ার পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ বিকেলে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার তিনতলা বিল্ডিং এর ছাদে খেলাধুলা করছিল। এসময় ছাদের ওপর থাকা বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের স্পর্শে ৫ জন আহত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যান। বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বিষয়:কাশিপুরবিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধমালেহা মহিলা মাদ্রাসা
প্রতিবেদক

রুমন রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…