জনপদ

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দু’জন নিহত

দুর্ঘটনায় আহত নারী ও শিশুর কান্না, আশপাশে লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় আহত নারী ও শিশুর কান্না, আশপাশে লোকজন উপস্থিত, সড়ক দুর্ঘটনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মু‌ক্তিযোদ্ধাসহ দু’জন নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) উপজেলার মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা এলাকায় সকালে অজ্ঞাত প‌রিবহনের ধাক্কায় বী রমু‌ক্তিযোদ্ধা সুলতান উদ্দিন এবং দুপুরে ঘাটাইলের পাকু‌টিয়া এলাকায় বাস ও সিএন‌জির সংঘর্ষে আতিক হাসান (৩০) মারা যান।

ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, ওই বীর মুক্তিযোদ্ধা ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক প‌রিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক আতিক হাসানের। তার বাড়ি উপজেলার চৈথট্র গ্রামে।

বিষয়:বীর মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…