কুড়িগ্রাম

কুড়িগ্রামে বজ্রপাতে দু’জনের মৃত্যু

আকাশে বজ্রপাতের ঝলক, ঝড়ের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবরের সাথে সম্পর্কিত ঝড়ের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে কাজলী আক্তার এবং জামাল উদ্দিন নামে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেলে সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃ‌ষ্টি আসার আগে ওই ইউনিয়নের হকের চরের আব্দুল কাদেরের কন্যা কাজলী আক্তার (১০) চর থেকে গরু আনতে যায়। এ সময় আক‌স্মিক বজ্রপাতে কাজলী আক্তার ও তাদের গরু‌টি মারা যায়।

এছাড়াও একই ইউনিয়নের চর জাহাজের আলগা চর এলাকায় গরু নিয়ে বা‌ড়ি ফেরার পথে জামাল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত‌্যু হয়েছে।

সাহেবের আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফফর হোসেন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

বিষয়:কুড়িগ্রাম বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…