চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে তীব্র গরমে দুইজনের মৃত্যু

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৬:৩৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, কৃষক ওমর আলী (৬৫) ও শহরের মানিকপুরের বাসিন্দা আব্দুল বাতেন মাঝি (৬০)। দুইজনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়।

মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ওমর আলীকে বেলা সাড়ে ১২ টার দিকে এবং আব্দুল বাতেন মাঝিকে সাড়ে ১১ টার দিকে হাসপাতালে আনা হয়।

জানা যায়, চরকিশোরগঞ্জ মোল্লারচর বাবু রাড়ির হাজারীর ছেলে ওমর আলী জমিতে কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়লে অন্য সঙ্গীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরদিকে আব্দুল বাতেন মাঝি সদর সাব-রেজিস্টার অফিসের সামনে অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ওমর আলী মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি বাজার এলাকায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিটস্ট্রোকের উপসর্গ ছিল।

তিনি আরও বলেন, এছাড়া আরও চারজনকে হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিশোরগঞ্জ মোল্লারচরমুন্সীগঞ্জ সদরহিটস্ট্রোকে দুইজনের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

ফের মেসিবিহীন জয় মিয়ামির, টানা দুই ম্যাচেই গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT