চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:১৮ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। বিদেশি পিস্তল ও গুলিসহ দুই হামলাকারিকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের দক্ষিণের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক দুই হামলাকারির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

ঘটনাস্থলে উপস্থিত থাকা লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ বলেন, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। তারা আদালত প্রাঙ্গনের দক্ষিণ পাশের রাস্তায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত লিয়াকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় তিনি (লিয়াকত ) আদালতের অভ্যন্তরে ঢুকে আত্মরক্ষা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারিদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এসময় হামলায় অংশ নেওয়া অন্যরা পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার আদালতগুলিবিদ্ধ ২গোলাগুলিসাবেক ইউপি সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT