চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে দুই খুন, আটক ৪

হাকিম বাবুল হাকিম বাবুল
৪:৫৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
জনপদ, শেরপুর
A A
শেরপুরে দুই খুনের ঘটনায় আটক ৪, পুলিশি অভিযানে সন্দেহভাজনরা ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থানে দুই ব্যক্তি খুন হয়েছেন। পৃথক এ খুনের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, নকলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়া গ্রামের দছির উদ্দিন মেম্বারের ছেলে দর্জি আইয়ুব আলী (৬৫) এবং নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের মৃত মীর শেখের ছেলে মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫)।

নিহত দুইজনের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে পৃথক খুনের ঘটনায় আটককৃতরা হলেন, নকলার মুকুল মিয়া ও তার দুই ছেলে মহসিন হাসান এবং জিহান হাসান ও নালিতাবাড়ীর ইউনুছ আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

Banglabid

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়া গ্রামের দর্জি আইয়ুব আলীর (৬৫) মরদেহ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করেন স্বজনরা। প্রতিদিনের মতো তিনি নকলায় দর্জির কাজ করতে দোকানে যান। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ দেখতে পায়।

স্বজনদের অভিযোগ, জমি-জমা নিয়ে একইবাড়ির ভাতিজা মুকুল মিয়াদের সাথে আইয়ুব আলীর দীর্ঘদিনের বিরোধ ছিলো। তারাই আইয়ুব আলীকে খুন করেছে। স্বজনদের এমন অভিযোগের প্রেক্ষিতে রাতেই নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসানকে (২০) আটক করে পুলিশ।

নকলা থানার ওসি হাবিবুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, নিহত আইয়ুব আলীর গলায়, বুকে ও চোখের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ধারালো ওইসব অস্ত্রের আঘাতেই তার মৃত্যু ঘটেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

অপরদিকে নালিতাবাড়ী থানার ওসি মো. ছানোয়ার হোসেন জানান, উপজেলার কালিনগর গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকা মজিবর রহমানকে ঝগড়ার একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে তার শ্যালক ইউনুছ আলী লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত হন মজিবর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলে অভিযুক্ত ইউনুছ আলীকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক ৪দুই খুনশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT