চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ১০ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড

সুমন রায়সুমন রায়
৪:২৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে তিথী নামে এক কিশোরী কুপিয়ে হত্যার ১০ ঘন্টার ব্যবধানে মাধবদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে কিশোরী হত্যার ঘটনায় ওই তার মা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুটি হত্যার ঘটনা নিশ্চিত করেছে শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শেখেরচরে দুর্বৃত্তের হাতে নিহত তিথী (১৪) মোফাজ্জল হোসেনের মেয়ে। অপরদিকে আহত আছমা বেগম (৪০) মোফাজ্জল হোসেনের স্ত্রী। এদিকে মাধবদীতে ছেলের হাতে খুন হওয়া বাবার নাম আব্দুল গফুর মিয়া (৮৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে নরসিংদী মডেল থানাধীন শেখেরচরে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তিথীর বাবা মোফাজ্জল হোসেন নিজের পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় বসত ঘরে দুজনকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগীতায় দুজনকেই নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিথীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আছমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে মঙ্গলবার সকাল ৭টার দিকে মাধবদীর ছোট গদাইরচরে বাবাকে হত্যার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে বাবা আব্দুল গফুর মিয়ার সাথে তার ছেলে আব্দুর রহমানের দোকান ভাড়া তোলার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। সকালে গফুর মিয়া ওজু করার জন্য বাইরে গেলে অনেক সময় পরও ঘরে ফেরেনি। পরে বাইরে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ছেলে আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ।

Reneta

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাদুই হত্যাকাণ্ডনরসিংদীর শেখেরচর
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

জুন ২৭, ২০২৬

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT