গাজীপুর

ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহীদের জন্য জরুরি পরিস্থিতি, ট্রাকের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনাস্থল, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শফিকুল ইসলাম অপরজন জামালপুর জেলা জলিল মিয়া। তারা পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। দুপুরে কাজে যাওয়ার সময় মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরানবাজার এসে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর পুরুলিয়া এলাকা ভাড়া বাসায় থেকে তারা রাজমিস্ত্রি কাজ করতেন।

চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস মিয়া জানান, ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক জব্দ করে ড্রাইভারকে আটক করা হয়েছে।

বিষয়:ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষমাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক
প্রতিবেদক

ফজলুল হক মোড়ল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…