‘চ্যানেল আই’য়ের ঝুড়িতে যুক্ত আরও দুটি ইউটিউব প্লে বাটন

তিনজন ব্যক্তি অফিসে বসে ইউটিউব প্লে বোতাম পুরস্কার গ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমান সফলতার সাক্ষর রাখায় ‘চ্যানেল আই’ এর ঝুড়িতে যুক্ত হয়েছে ইউটিউব থেকে অর্জিত আরও দুটি প্লে বাটন।
‘চ্যানেল আই’ এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আজ (রোববার) প্লে বাটন দুটির মোড়ক উন্মোচন করেন।

১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রমে ‘চ্যানেল আই ক্যান্ডিড’ পেয়েছে একটি গোল্ডেন প্লে বাটন, এবং ১ লাখ সাবস্ক্রাইবার হওয়াতে ‘চ্যানেল আই ডিজিটাল’ পেয়েছে একটি সিলভার প্লে বাটন।
মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন চ্যানেল আই ডিজিটালের জেনারেল ম্যানেজার আজিম হোসেন, চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের জেনারেল ম্যানেজার ইজাজ খান স্বপনসহ চ্যানেল আই ডিজিটাল বিভাগের কর্মীরা।
উল্লেখ্য, চ্যানেল আইয়ের বিভিন্ন শাখার রয়েছে ১৫টির বেশি ইউটিউব চ্যানেল। বাংলাদেশে ইউটিউব যাত্রার শুরুর দিকেই ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অর্জন করেছিল চ্যানেল আই টিভি ইউটিউব চ্যানেল।






