জনপদ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ

অভিযুক্ত মামুনুল হকের ছবি, আদালত প্রাঙ্গণে সাক্ষ্যগ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত মামুনুল হকের ছবি, আদালত প্রাঙ্গণে সাক্ষ্যগ্রহণের সময়, যা বাংলাদেশের জাতীয় সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় আরও দু’জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়া দু’জন হলেন, পুলিশের এসআই এজাজুল হক ও মামলার বাদি জান্নাত আরা ঝর্ণার বাড়িওয়ালা মোশারফ হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আনা হয়। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁও এর রয়েল রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন জান্নাত আরা ঝর্ণা নামের এক নারী। এই মামলায় এখন পর্যন্ত বাদি এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ বিশজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামী ৬ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছে আদালত।

বিষয়:নারায়ণগঞ্জ মহাসচিব হেফাজতে ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…