আন্তর্জাতিক

নরওয়ের নাইটক্লাবে বন্দুক হামলায় ২ জন নিহত

নাইটক্লাবে বন্দুক হামলার স্থান, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইটক্লাবে বন্দুক হামলার স্থান, পুলিশ তদন্তের জন্য এলাকাটি ঘিরে রেখেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরওয়ের রাজধানী অসলোতে একটি সমকামী নাইটক্লাবে এবং আশেপাশের রাস্তায় বন্দুক হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।

নরওয়ে পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতের এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছে।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল ‘লন্ডন পাব’ থেকে প্রতিবেশী ক্লাবের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড।

লন্ডন পাব অসলোর একটি জনপ্রিয় সমকামী বার এবং নাইটক্লাব।

এনআরকে’র সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ রয়টার্সকে জানান, আমি একজন ব্যক্তিকে ব্যাগ নিয়ে আসতে দেখেছি, সে একটি বন্দুক বের করেছে এবং গুলি করতে শুরু করেছে।

তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

 

বিষয়:নরওয়ে বন্দুক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…