চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে দুই সাংবাদিককে গুলি

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
৯:৩৮ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এর মধ্যে গুলিবিদ্ধ দুজন। আশঙ্কাজনক অবস্থা রয়েছেন একজন।

সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় এ হামলার শিকার হন সাংবাদিকরা।

আহতরা হচ্ছেন- দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও আব্দুল মালেক নিরব।

জানা গেছে, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক কুয়েত প্রবাসী সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান, তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার ৩ সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন লক্ষ্মীপুর শহর থেকে। তারা দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে ৭-৮ জনের মুখোশপরা একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন। এসময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে সাংবাদিক রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। ফয়সাল মাহমুদের পায়ে ছররা গুলি লাগে, আলাউদ্দিন ও নিরব আহত হয়। খবর পেয়ে দত্ত পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা।

Reneta

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল জানান, আমরা ২৪ ঘন্টার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিলাম। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে। ২৪ ঘন্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার না করা হয় আমরা প্রেসক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

চিকিৎসক কমলা শীষ রায় বলেন, রফিক নামে একজনের অবস্থা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গুলির বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লক্ষ্মীপুর প্রেস ক্লাবলক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলসাংবাদিকেদর গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT