জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

জরুরি বিভাগে রোগীদের ভিড়, ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যুতে হাসপাতালে জরুরি বিভাগের দৃশ্য, রোগীরা চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র চন্দ্র দাস (৩৭) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ চন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলামিনুল হক জানান, দিশু দাস ও রবীন্দ্র চন্দ্র দাস ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে দুজন মারা যান।

বিষয়:বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…