আন্তর্জাতিক

দুই হাতে লেখা শিখানো হয় যে স্কুলে

শিক্ষার্থী হাতে কলমে স্কুলের নোট লিখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী হাতে কলমে স্কুলের নোট লিখছে, শিক্ষার গুরুত্ব বোঝাতে এই ছবি উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাধারণত আমরা ছোটবেলা থেকে ডান হাতে লেখা শিখে থাকি। আবার অনেকেই এমন আছেন যারা বাম হাত দিয়ে লিখে। তবে যদি দুই হাত দিয়েই লিখা যায় তাহলে কেমন হবে?

শিক্ষার্থীরা হাতে কলমে লিখছে, দুই হাতে লেখা শেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মধ্যপ্রদেশের সিঙ্গরৌলীতে এমন একটি স্কুল রয়েছে,যেখানে শিক্ষার্থীদের দুই হাত দিয়ে লিখা শিখানো হয়। সিঙ্গরৌলীর ওই স্কুলের নাম বীণা বাদিনী স্কুল। বীণা বাদিনী স্কুল ভারতের একমাত্র ‘অ্যাম্বিডেক্সট্রাস’ স্কুল, যেখানে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং প্রত্যেকে দুই হাত দিয়ে লিখতে পারে।

বুধেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এখানে ছয়টি ভাষায় কথা বলতে এবং লিখতে পারে। ভাষাগুলো হলো, হিন্দি, ইংরেজি, উর্দু, সংস্কৃত, আরবি এবং রোমান। বীণা বাদিনী স্কুলের শিক্ষার্থীদের দক্ষতার পিছনে রয়েছেন স্কুলের প্রধানশিক্ষক বিপি শর্মা। তিনি ভারতীয় সেনাবাহিনীর এক জন প্রাক্তন সেনাসদস্য।

বেঙ্গল স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ক্লাসে বসে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
                           বীণা বাদিনী স্কুলের প্রধানশিক্ষক বিপি শর্মা

বীণা বাদিনী স্কুলে যখন প্রথম কোনও শিশু ভর্তি হয়, তখন তাদের এক হাতেই লিখতে শোখানো হয়। এক মাস পর তাদের অন্য হাত ব্যবহার করে লিখতে শেখানো হয়। এর পরে, শিক্ষার্থীদের উভয় হাত একসঙ্গে ব্যবহার করে লিখতে শেখানো হয়।

শিক্ষার্থীরা বই পড়ছে, স্কুলে শিক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ মিনিটের ক্লাসে ওই স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে ১৫ মিনিট করে উভয় হাতে লেখা অনুশীলন করে।

বিষয়:ভারত স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…