চট্টগ্রাম

চবিতে ডালের বাটি নিয়ে কথা কাটাকাটিতে ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষ

চবি ক্যাম্পাসের প্রধান গেটের ছবি, বিশ্ববিদ্যালয় লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংলগ্ন ‘মায়ের দোয়া’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের সিক্সটিনাইন ও বিজয় (মকু) গ্রুপের দুই সদস্যের মধ্যে ডালের বাটি নিয়ে কথা কাটাকাটিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৬ই অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে চবি মেডিকেল সেন্টার থেকে নিশ্চিত করা হয়। তবে, আহতদের কোনো পরিচয় জানা যায়নি।

জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে মকুর গ্রুপের এক কর্মী সিক্সটিনাইনের কর্মীকে চড়-থাপ্পড় মারে। এতে সংঘর্ষে লিপ্ত হয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ। ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিক্সটিনাইন গ্রুপের নেতৃত্বে আছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ ও বিজয় (মকু) গ্রুপের নেতৃত্বে আছেন সাখাওয়াত হোসেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর নুরুল আজিম সিকদার জানান, হোটেলে ছোটখাটো কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

প্রায় ১ ঘণ্টা সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…