জনপদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, পুলিশ ও স্থানীয়রা现场. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহের পাশে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১১জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর চাটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।

নিহতরা হচ্ছেন, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। আহতদের ম‌ধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগমের (৩৫) প‌রিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে টাঙ্গাইলগামী বালুবাহী একটি ট্রাক চাটিপাড়া নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় অন্তত ১৩ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

গুরুত্বর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:টাঙ্গাইল নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…