জনপদ

শেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। নিহতরা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেনীতে পড়াশোনা করতো।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান  ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোন অভিযোগ থানায় আসেনি।

স্থানীয় বাসিন্দা মো. আকাবর আলী জানান, বিকেলে চাচাতো-জ্যাঠাতো ভাই ওই দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও তারা বাড়ী না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি সংলগ্ন পাগাড় (পুকুর) থেকে তাদের লাশ উদ্ধার কা হয়।

স্থানীয়দের ধারণা, পুকুরে হাত-পা ধোঁয়ার জন্য গিয়ে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় একজন আরেকজনকে ধরতে গিয়ে দুজনই পানিতে ডুবে মারা গেছে।

বিষয়:পুকুরে ডুবে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…