কক্সবাজার

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শিশু ডুবে যাওয়ার সময় পানিতে হাত উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে যাওয়ার সময় হাত উঠানো একটি শিশু বা ব্যক্তির হাতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১১ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান (৬) ওই এলাকার সৌদি প্রবাসী আবুল কাসেমের কন্যা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইশরাত জাহান বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে বুধবার সকাল ৯টার দিকে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় মো.রোহান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিজ বাড়ির উঠানে খেলার ফাঁকে কোন এক সময় পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় শিশুর দাদি মোর্শেদা বেগম দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রোহান মিয়া পেকুয়ার চর এলাকার কামাল হোসেনের ছেলে।

উজানটিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিহত রোহানের মা কয়েক মাস আগে রোহানকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। কয়েক দিন আগে রোহানকে তার পিতা কামাল হোসেন দাদার বাড়িতে নিয়ে আসে। রোহান তার দাদির সাথে থাকতো। এদিকে দু’শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

বিষয়:কক্সবাজার দুই ‍শিশুর মৃত্যু পুকুরে ডুবে পেকুয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…