জনপদ

কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

কাপ্তাই হ্রদে শান্ত জলরাশি ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে শান্ত জলরাশি ও পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটির জেলার টিটিসি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরের দিকে রাঙ্গামাটি পৌর এলাকার ৮নং ওয়ার্ড টিটিসি রোড এলাকায় এই ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম নোবেল চাকমা (৬) ও স্টেলা চাকমা (৬)।

স্থানীয় বাসিন্দা নলিন চাকমা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে কাপ্তাই হ্রদের মধ্যে শিশুদের পায়ের জুতা ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার সময় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিটিসি রোড এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আলী জানান, শহরের টিটিসি এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশু মৃত্যুর খবরটি শুনেছি। তবে এবিষয় পরিবারের পক্ষ থেকে থানায় কোনকিছু জানানো হয়নি।

বিষয়:কাপ্তাই মৃত্যু হ্রদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…