জনপদ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, স্থানীয়রা উদ্ধার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের একটি পুকুরে দুই ভাই ডুবে মারা গেছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে সিয়াম হোসেন (১০) ও সোহান আলী (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা একে অপরের চাচাতো ভাই।

নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে ও সিয়াম হোসেন দবিরুল ইসলামের ছেলে। তারা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করছিল।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাদের বাবারা। ছেলে দুজনও শুক্রবার সকালে মাদরাসা ছুটি থাকায় ঘুম থেকে উঠে খেলতে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

স্বজন ও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় শিক্ষক মোজাম্মেল হক বলেন, এই পুকুরের আশপাশে কোনো বাঁধ বা নিরাপত্তা নেই। এর আগেও একজন ডুবে গিয়েছিল। আমরা বারবার বলেও কোনো ব্যবস্থা হয়নি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাটি সত্য। শিশু দুটি সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:ঠাকুরগাঁও দুই ভাইয়ের মৃত্যু পুকুরে ডুবে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…