কিশোরগঞ্জ

আল্ট্রাসনোগ্রামে দেখিয়েছিল দুই শিশু, ডেলিভারি হলো তিনজনের

দুই নারী শিশুর ডেলিভারির পর তাদের দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী শিশুর ডেলিভারি দেখাচ্ছেন, একটি হাসপাতালে, একটি নার্স ও একজন মা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের হাওর ইটনায় নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দিয়েছেন ত্রিশ বছর বয়সী গুলেজা বেগম নামে এক গৃহিণী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তিনটি বাচ্চার জন্ম হয়।

গুলেজা বেগম উপজেলার উদিয়ারপাড় গ্রামের বাসিন্দা মো. হান্নান মিয়ার স্ত্রী।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্ট্রাসনোগ্রামে দুটি বাচ্চা হওয়ার কথা ছিল। কিন্তু ডেলিভারির সময় তিনটি বাচ্চা প্রসব করেন গুলেজা বেগম। গুলেজা বেগমের ডেলিভারি ডেইট ছিলো ডিসেম্বরের শেষ সপ্তাহে। প্রথম সন্তান ছেলে তার ওজন ১৫০০ গ্রাম। দ্বিতীয় সন্তান ছেলে তার ওজন ১৭০০ গ্রাম। তৃতীয় সন্তান মেয়ে তার ওজন ১২০০ গ্রাম। নিদিষ্ট সময়ে আগেই বাচ্চা প্রসব করা ও বাচ্চাদের ওজন কম থাকায়ে তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাটির ওজন খুবই কম তার অবস্থা সংকটাপন্ন। তবে বাচ্চাদের মা সুস্থ রয়েছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…